হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ‘শিক্ষার্থীদের দাবি সপ্তাহ’ শুরু

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিভিন্ন দাবির বাস্তবায়নের লক্ষ্যে শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে সাত-দিনব্যাপী ‘দাবি সপ্তাহ’ শুরু হয়েছে। এ সময় সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে স্বাক্ষর সংগ্রহের কার্যক্রমও পরিচালনা করছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মানোন্নয়নে ১৭ দফা এবং আইন বিভাগের ১২ দফা প্রস্তাবনা পেশের মাধ্যমে কর্মসূচি শুরু করে ছাত্র-ফ্রন্ট।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জানান, বিভাগে ইন্টারনেট সুবিধা, গবেষণার সুযোগ এবং শিক্ষক সংকট রয়েছে। তারা অভিযোগ করেন, অনেক শিক্ষক নিয়মিত ক্লাস নেন না। শিক্ষার্থীদের দাবি, এই সমস্যাগুলো দ্রুত সমাধান করে ভিসি ভবন থেকে অনুমোদন দেওয়া হোক।

সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আদিব বলেন, “আমাদের দাবি পূরণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ল্যাবে বেসিক কম্পিউটার কোর্স চালু করা।”

২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সায়েম বলেন, “আমাদের বিভাগের সংকটের মধ্যে রয়েছে হাই-স্পিড ইন্টারনেট, গবেষণার জন্য পর্যাপ্ত অ্যাক্সেস এবং দক্ষ শিক্ষক সংকট। অনেক ক্লাস এখন অভিজ্ঞ শিক্ষক না নিয়ে অন্যদের দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা চাই এই দাবিগুলো দ্রুত ভিসি ভবন থেকে পাশ হোক।”

শাখা সমাজতান্ত্রিক ছাত্র-ফ্রন্টের সভাপতি ইভান তাহসীভ বলেন, “সংগঠন আমাদের ক্যাম্পাসের প্রতিটি বিভাগে শিক্ষার্থীদের সমস্যার সমাধানে কাজ করতে চায়। আজ আইন ও সমাজবিজ্ঞান বিভাগে আমরা ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি উদ্বোধন করেছি। শিক্ষার্থীরাও আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করছেন। আমাদের দাবি শুধুমাত্র কোনো অতিরিক্ত সুবিধা পাওয়ার জন্য নয়, এটি শিক্ষার্থীদের মৌলিক অধিকার। প্রশাসনের সীমাবদ্ধতার কারণে আমরা এ অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। ছাত্র রাজনীতির সঠিক ভূমিকা দেখানোর উদ্দেশ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।”

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার