হোম > শিক্ষা > ক্যাম্পাস

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে চবি উপাচার্যের কাছে ছাত্রদলের স্মারকলিপি

প্রতিনিধি, চবি

নিরাপদ, শিক্ষার্থীবান্ধব, বৈষম্যহীন ও আধুনিক ক্যাম্পাস গড়ে তোলার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রদল।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের কাছে এ স্মারকলিপি জমা দেন সংগঠনটির নেতাকর্মীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে শাটল ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও অতিরিক্ত বগি সংযোজনের দাবি জানানো হয়। পাশাপাশি নতুন আবাসিক হল নির্মাণ, বিদ্যমান হলগুলোর সংস্কার, সিট বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালুর কথাও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া প্রশাসনিক কার্যক্রম আধুনিকায়ন, ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনার বিচার নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়। স্মারকলিপিতে ক্যাম্পাসজুড়ে উন্মুক্ত ওয়াই-ফাই সুবিধা চালু, বিভাগীয় সেমিনার লাইব্রেরিতে ফটোকপি, প্রিন্ট ও স্ক্যানিং সুবিধা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়।

স্মারকলিপিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) যেন কোনো গোষ্ঠীর মুখপাত্র না হয়ে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেনের পরিবার এবং আহতদের পুনর্বাসনের দাবিও জানানো হয়েছে।

ছাত্রদল চবি শাখার সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য উপাচার্যের প্রতি আহ্বান জানানো হয়।

খুবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে প্রতিবাদ কর্মসূচি

আম্মারের বিরুদ্ধে হল সংসদ নেতাকে লাঞ্ছনার অভিযোগ

শিক্ষক নিয়োগে রাজনৈতিক বিবেচনা প্রাধান্যের অভিযোগ

পাবিপ্রবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন শুরু

দেশের ইতিহাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান সবসময়ই ছিল: শিক্ষামন্ত্রী

খুবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ফলাফল না আসতেই নতুন পরীক্ষার ঘোষণা, ক্ষোভে সাত কলেজের শিক্ষার্থীরা

উপকূল রক্ষায় গবেষণার আহ্বান শাবিপ্রবি উপাচার্যের

সেমিস্টার সমাপনীতে সাত দিনের ছুটি পাচ্ছেন বাকৃবি শিক্ষার্থীরা

যৌতুক ও নেশার টাকার জন্য স্ত্রী নির্যাতন, বেরোবি ছাত্রদল নেতার পদ স্থগিত