হোম > শিক্ষা > ক্যাম্পাস

লাকী আক্তারের গ্রেপ্তারের দাবি জবি শিক্ষার্থীদের

প্রতিনিধি, জবি

শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সময় তারা লাকি আক্তারকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে চিরদিনের জন্য অবাঞ্ছিত ঘোষণার দাবি জানান।

মঙ্গলবার রাত দেড়টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা রায় সাহেব বাজার প্রদক্ষিণ করে আবার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে জড়ো হন।

এ সময় শিক্ষার্থীরা, "১৩ এর খুনিরা, হুঁশিয়ার, সাবধান", "শাহবাগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন", "ল তে লাকি, তুই হাসিনা, তুই হাসিনা, তুই হাসিনা", "শহীদেরা দিচ্ছে ডাক, শাহবাগ নিপাত যাক", "১, ২,৩, ৪, শাহবাগ নো মোর", "শাহবাগের ঠিকানা, এই বাংলায় হবে না" স্লোগান দেন।

এই সময় সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর নবী বলেন, পরিকল্পিতভাবে লাকি আক্তারদের মাঠে নামানো হয়েছে। আমরা দেখেছি, পুলিশ প্রশাসনের ওপর তারা প্রথমে হামলা করেছে। এই জগন্নাথের মাটি থেকে লাকি আক্তারকে চিরদিনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।

আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আসরা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতাকে ধুলোর সাথে মিশিয়ে দেয়ার জন্য এক ঝাঁক ভারতীয় হায়েনা মাঠে নেমেছে।

ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌফিক বলেন, আমরা দেখেছি, ২০১৩ সালে যেই লাকি আক্তাররা, ইমরান এইচ সরকাররা দেশের জনগণকে জিম্মি করে এক নারকীয় অবস্থা সৃষ্টি করেছিল।

জাকসুর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত তফসিল ঘোষণার দাবি জাতীয় ছাত্রশক্তির

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জবিতে প্রথমবারের ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল হক

জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান

তরুণদের যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক চিন্তার বিকাশ ঘটাতে হবে: ডেপুটি স্পিকার

ইআবি ও বিডিরেনের মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি সই

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

রাজশাহী স্টেশনে রাতভর উত্তেজনার পর ট্রেন চলাচল স্বাভাবিক

মাদরাসায় শিক্ষার্থীদের নিরাপত্তায় আল-হাইআতুল উলয়ার উদ্যোগকে স্বাগত

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, একজনকে শোকজ