হোম > শিক্ষা > ক্যাম্পাস

বাকৃবিতে শিবিরের ‘বারাকাহ ইফতারে’ সহস্রাধিক ছাত্রীর অংশগ্রহণ

প্রতিনিধি, বাকৃবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখার ‘বারাকাহ ইফতার প্রোগ্রাম

রমজানের মাহাত্ম্য ও আনন্দ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা নারী শিক্ষার্থীদের জন্য গণ-ইফতার কর্মসূচির আয়োজন করেছে। ‘বারাকাহ ইফতার প্রোগ্রাম ২০২৬’ শীর্ষক এ আয়োজনে এক হাজারের অধিক ছাত্রীর মাঝে ইফতার বিতরণ করা হয়।

বুধবার বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্রী হলসংলগ্ন কেআর মার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন বর্ষের নারী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রশিবিরের সভাপতি আবু নাসের ত্বোহা ও সাধারণ সম্পাদক আব্দুল আল মঈন। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সম্পর্কে সভাপতি আবু নাসের ত্বোহা বলেন, মুসলমানদের সবচেয়ে বড় সংস্কৃতি রমজানকে উদযাপন ও তার তাৎপর্য তুলে ধরতেই নিয়মিত গণ-ইফতারের আয়োজন করা হচ্ছে। তিনি জানান, এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রায় ২ হাজার ৭০০ ছাত্রকে নিয়ে গণ-ইফতার অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় নারী শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, “আমরা চেষ্টা করছি আল্লাহর রাসূল (সা.)-এর সেই হাদিস অনুসরণ করতে, যেখানে বলা হয়েছে—একটি খেজুর বা এক গ্লাস পানি দিয়েও রোজাদারকে ইফতার করানো যায়। সেই সংস্কৃতি সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আজকের ‘বারাকাহ ইফতার’ আয়োজন।”

আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ঢাবিতে লোকপ্রশাসন বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু ৩ অক্টোবর, থাকছে ৭৬ গবেষণাপত্র

ঢাবিতে শেখ মুজিব হলের ফটক থেকে মুছে দেওয়া হলো ‘শহীদ ওসমান হাদি’ নাম

বেরোবিতে আড়াই বছর ধরে শূন্য উপ-উপাচার্যের পদ, ২ মাসেও যোগ দেননি ট্রেজারার

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সাক্ষাৎ

চোখে কালো কাপড় বেঁধে চুয়েটে শিক্ষার্থীদের মিছিল

ঢাবির হলে লাকড়ি দিয়ে রান্না, দাম বেড়েছে খাবারের

বাসে মারামারির জেরে ইবিতে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত বিভাগীয় সভাপতি

রাবি শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ছাত্রশিবিরের অ্যাম্বুলেন্স উপহার

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে যৌথভাবে দ্বিতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়

জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর্ক করল প্রশাসন