হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবি শিক্ষক সমিতির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দু’আ মাহফিল

প্রতিনিধি, জবি

বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এক দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।

উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাঁর অবদান সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তিনি আরও উল্লেখ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে বেগম খালেদা জিয়ার নাম ফলক থেকে অপসারণ করা হলেও বর্তমান প্রশাসন তা পুনঃপ্রতিষ্ঠা করেছে। এ সময় তিনি সবাইকে তাঁর সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

দু’আ মাহফিলে সভাপতিত্ব করেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, বেগম খালেদা জিয়া শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা নন, তিনি সমগ্র বাংলাদেশের আস্থার প্রতীক। বর্তমান সময়ে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে তাঁর ভূমিকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি সবার কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

দু’আ মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ-ইমাম-কাম-খতিব মো. ছালাহ্‌ উদ্দিন। এ সময় মহিলাদের জন্য নির্ধারিত নামাজের স্থানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

এছাড়াও অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্ট, দপ্তরের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সক্রিয় ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক প্রতিনিধিসহ অনেকেই অংশগ্রহণ করেন।

এসআর

সন্ত্রাসবিরোধী মামলার আসামি ঢাবি শিক্ষক জামাল উদ্দীন গ্রেপ্তার

শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির এগিয়ে যাচ্ছে: সিবগাতুল্লাহ

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

চাঁবিপ্রবিতে পিএস টু ভিসি পদে নিয়োগে স্থগিতাদেশ

চিকিৎসা শিক্ষায় আলো ছড়াচ্ছে কক্সবাজার মেডিকেল কলেজ

ভিসিসহ জবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা শাখা ছাত্রদলের

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে মারধর, নেপথ্যে কী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে দুই শিক্ষার্থীর চাঁদা দাবি

ঢাবি শাখার কমিটি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ