হোম > ফিচার > ক্যাম্পাস

জবিতে নৈতিকতা, রাজনীতি ও দায়বদ্ধতা বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

জবি সংবাদদাতা

'নৈতিকতা, রাজনীতি ও দায়বদ্ধতা’—এই সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)দিনব্যাপী জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন ) বাংলাদেশ ফিলসফিক্যাল সোসাইটি (বিপিএস)-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে আয়োজিত সেমিনারে উদ্বোধনী ঘোষণা দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্বে) ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি বলেন, “একাত্তরে স্বাধীনতার পর আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু বাস্তবে তার চরম বিচ্যুতি ঘটেছে। তাই কয়েক দশক পরপর আমাদের মধ্যে নতুন করে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগে। এখন সময় নতুন প্রজন্মের এগিয়ে যাওয়ার—তবে কোথায় থামতে হবে তাও জানতে হবে। সেই সঠিক বোধ দার্শনিক ভাবনার মধ্য দিয়েই তৈরি হবে।”

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. হারুন রশীদ। তাঁর প্রবন্ধের শিরোনাম ছিল: “বাংলাদেশের রাষ্ট্রদর্শন: গণতন্ত্রের পোশাকে রাজনৈতিক নিরঙ্কুশতন্ত্র”। তিনি বলেন, “বাংলাদেশে রাষ্ট্রীয় কাঠামো আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক হলেও বাস্তবে এটি এককেন্দ্রিকতার দিকে ধাবিত হচ্ছে। নির্বাচন, বহুদলীয় ব্যবস্থা থাকলেও তা কার্যকর নয়। বিরোধী মত দমন, রাষ্ট্রযন্ত্রের নিরপেক্ষতার অভাব ও প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা প্রকৃত গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করেছে। আজ বাংলাদেশের রাষ্ট্রদর্শনের কোনো পরিশীলিত দার্শনিক ভিত্তি নেই।”

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ও বিপিএস সভাপতি অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন দর্শন বিভাগের চেয়ারম্যান ও বিপিএস-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার।

দিনব্যাপী সেমিনারে চারটি অধিবেশনে দেশের খ্যাতনামা শিক্ষাবিদ ও গবেষকরা নৈতিকতা, রাজনীতি ও দায়বদ্ধতা বিষয়ক মোট ১৪টি প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধ উপস্থাপন ও আলোচনার মধ্য দিয়ে রাষ্ট্র, সমাজ ও নাগরিক দায়িত্ব নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও গবেষণা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ পথনির্দেশনায় দার্শনিক চিন্তার গুরুত্ব আরও বাড়াতে হবে।

অনার্স শেষেও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফ-এর ১৫ সদস্য পাচ্ছেন শিক্ষা বৃত্তি

কুবিতে মুক্তিযোদ্ধা কোটায় ১৬ হাজার পজিশনেও সাবজেক্ট

ঢাবি শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থীর ওপর হামলা, ডাকসুর নিন্দা

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী–সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডাকসুর নিন্দা

চবিতে দুইদিনে ১৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

জাবি প্রেসক্লাবের সভাপতি আমার দেশের তাওহীদ, সম্পাদক ওসমান