হোম > শিক্ষা > ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুটি গবেষণা বই আকারে প্রকাশের চুক্তি

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের (পিআরআইপি) উদ্যোগে গবেষণা পাণ্ডুলিপি বই আকারে প্রকাশের লক্ষ্যে সংশ্লিষ্ট লেখকদের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রুটিন দায়িত্বে থাকা উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় দুটি গবেষণা গ্রন্থ চূড়ান্তভাবে প্রকাশের জন্য নির্বাচিত হয়।

প্রকাশযোগ্য নির্বাচিত পাণ্ডুলিপি দুটি হলো—

১. ‘Smartphone Addiction in Bangladesh: How School-Children are Affected’ — সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশেক মাহমুদ এবং অধ্যাপক ড. ফারহানা জামানের যৌথ গবেষণা।

২. ‘বাংলা ভাষা ও সাহিত্যে হাদীস চর্চা’ — ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ-এর গবেষণাকর্ম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, পিআরআইপি পরিচালক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম, পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক এবং সংশ্লিষ্ট গবেষকবৃন্দ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গবেষণাধর্মী পাণ্ডুলিপি প্রকাশের এ উদ্যোগ শিক্ষকদের গবেষণাকর্মে আরো আগ্রহী করে তুলবে এবং উচ্চশিক্ষা ও গবেষণার পরিবেশকে সমৃদ্ধ করবে।

চবিতে সাংবাদিকসহ চার শিক্ষার্থী আহতের ঘটনায় চাকসুর বিক্ষোভ

জাবিতে প্রথমবারের মতো তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

চাকসুর উদ্যোক্তা মেলায় দেশীয় পাটপণ্য থেকে চীনা সামগ্রীর সমাহার

এনএসইউতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করলো এসএস ক্লাব