হোম > শিক্ষা > ক্যাম্পাস

ব্রেন স্ট্রোকে ববি শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধি, ববি

ইমতিয়াজ আহমেদ নাফিজ

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ নাফিজ ব্রেন স্ট্রোকে মারা গেছেন। শুক্রবার সকাল ১০টায় বরিশালের গৌরনদী নিজ বাড়িতে মারা যান। ইমতিয়াজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবারের এক সদস্য।

ইমতিয়াজ বরিশাল জেলার গৌরনদীর ব্যবসায়ী মো. জাকির হোসেনের বড় ছেলে। তিনি ববির গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ ইমতিয়াজ শারীরিক অসুস্থতার কারণে ঢাকা নিউরোসায়েন্সেস হসপিটালে ভর্তি হন। শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে পহেলা এপ্রিল চিকিৎসকের পরামর্শে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। শুক্রবার অবস্থার হঠাৎ অবনতি হয়ে মারা যান তিনি।

ইমতিয়াজের অকাল মৃত্যুতে তার সহপাঠী ও বন্ধুরা গভীরভাবে শোকাহত। বন্ধুবান্ধব ও পরিচিতজনেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে শোক প্রকাশ করছেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান

সরকারি প্রাথমিক শিক্ষকদের কড়া সতর্কবার্তা অধিদপ্তরের

কিউএস বিশ্ব র‌্যাংকিংয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

জুলাই বিপ্লব স্মরণে জাতীয় গল্প ও উপন্যাস প্রতিযোগিতার আয়োজন ডাকসুর

কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

খুবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে প্রতিবাদ কর্মসূচি

আম্মারের বিরুদ্ধে হল সংসদ নেতাকে লাঞ্ছনার অভিযোগ

শিক্ষক নিয়োগে রাজনৈতিক বিবেচনা প্রাধান্যের অভিযোগ

পাবিপ্রবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন শুরু

দেশের ইতিহাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান সবসময়ই ছিল: শিক্ষামন্ত্রী

খুবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ