হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাবিতে রাতভর অভিযান, মদ্যপ অবস্থায় ঢাবি শিক্ষার্থীসহ আটক ৯

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে থার্টি ফার্স্ট নাইটে অভিজান চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের নয়জন শিক্ষার্থীকে মাদকসেবনরত অবস্থায় আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। আটককৃতদের মধ্যে জাবির চারজন, ঢাবির তিনজন এবং উত্তরা ইউনিভার্সিটি ও প্রাইম নার্সিং কলেজের দুইজন শিক্ষার্থী রয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার পার্শ্ববর্তী সুন্দরবন এলাকা থেকে তাদের আটক করে প্রক্টরিয়াল টিম ও নিরাপত্তারক্ষীরা। এ সময় শিক্ষার্থীদের কাছে মাদকদ্রব্য পাওয়া যায় এবং তাদের অনেকে মাদক সেবনরত অবস্থায় ছিল বলে প্রশাসনের কাছে স্বীকারোক্তি দিয়েছেন তারা।

আটককৃতদের মধ্যে জাবির চারজন, ঢাবির তিনজন এবং উত্তরা ইউনিভার্সিটি ও প্রাইম নার্সিং কলেজের দুইজন শিক্ষার্থী রয়েছেন।

আটক জাবি শিক্ষার্থীরা হলেন—বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫১তম ব্যাচের শিক্ষার্থী মো. শিপন হোসেন, সতীর্থ বিশ্বাস বাঁধন এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী হ্রই মুইং স্যাং মারমা ও কৃষন চন্দ্র বর্ম্লন রয়েছেন।

আটক ঢাবি শিক্ষার্থীরা হলেন—ঢাবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী থোয়াইনু প্রু, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী প্রিয়ন্তি নাগ এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের খেংচেং ফু মারমা।

এ ছাড়া ছিলেন উত্তরা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আফরিন আশা এবং প্রাইম নার্সিং কলেজের শিক্ষার্থী মাসুই মারমা।

জানা যায়, থার্টি ফার্স্ট নাইটে ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা শাখা টহল জোরদার করে। এদিন রাতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় শিক্ষার্থীদের আটক করা হয়। এ সময় তাদের কাছে মদ পাওয়া যায়। তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নেওয়া হয়। প্রক্টরিয়াল টিমের কাছে আটকরা মাদক সেবনের কথা স্বীকার করেছেন ।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশেদুল আলম বলেন, থার্টি ফার্স্ট নাইটে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এড়াতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয় কিন্তু তা উপেক্ষা করেই অবৈধভাবে কিছু বহিরাগত শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করেছে। বহিরাগতদের থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্র শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

এআইয়ের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: বাকৃবি উপাচার্য

হাবিপ্রবির বাজেটে সর্বোচ্চ ব্যয় বেতন-ভাতায়

জাবিতে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণকালে বহিরাগত যুবক আটক

জাপানকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল, টিএসসিতে সমর্থকদের উল্লাস