হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে ১৮তম ‘টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট’ উদযাপিত

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের আয়োজনে ১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) টিএসসি প্রাঙ্গণে এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. শরিফুল আলম খন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব।

ক্যারিয়ার ফেস্টের প্যানেল আলোচনায় অংশ নেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা (পিপিএম, বার), সিটিজেনস ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর হোসেন, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ হামিদ, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ রাফিউজ্জামান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বোর্ডের পরিচালক ও আইএসসি চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল, ইউনিক হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন, সেন্টার ফর ট্যুরিজম স্টাডিজ ও পাটা বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি ও প্রেসিডিয়াম মেম্বার তৌফিক রহমান এবং ছুটি রিসোর্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “দেশে পর্যটন ও হসপিটালিটি সেক্টরের উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরি অত্যন্ত জরুরি। এই খাতে তরুণদের অংশগ্রহণ ভবিষ্যতের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।” তিনি টিএইচএম বিভাগের উদ্যোগকে প্রশংসা করে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা প্যানেল সেশন, মতবিনিময় ও ক্যারিয়ার সংক্রান্ত নানা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এসআর/

ঢাবিতে গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী গুরুতর আহত, চালক শিক্ষকপুত্র আটক

উপাচার্যকে ভেতরে রেখে চুয়েটের ভিসি ভবনে তালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সুইসাইড নোটে শিক্ষকদের অভিযুক্ত করে নিখোঁজ জাবি শিক্ষার্থী

পূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬ দিনের ছুটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিলের সুপারিশ পক্ষপাতদুষ্ট

সাংবাদিকদের ওপর হামলা, রাবিতে বিশেষ সিন্ডিকেট সভা ১৫ অক্টোবর

নিয়োগের ১৮ দিনেও ক্যাম্পাসের বাইরে চুয়েটের ভিসি, দায়িত্বে অন্য শিক্ষক

রাকসুর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় সনদ পেলেন ২৮ শিক্ষার্থী

আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত ড. অরুণ কুমার বসাক