হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শীর্ষ পদে জবির তিন সাবেক ছাত্রদল নেতা

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের তিন সাবেক নেতা রাষ্ট্রীয় তিন প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগ পেয়েছেন। তারা হলেন—কাজী রওনাকুল ইসলাম (টিপু), শামসুজ্জামান সুরুজ ও কামরুজ্জামান দুলাল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপ-সচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রেড-২ পদমর্যাদায় যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এসব নিয়োগ দেওয়া হয়েছে।

বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সহ-সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম (টিপু) বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সুরুজ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন।

যুবদলের সাবেক সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান দুলাল বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে তা পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন।

‘ব্লু-চিপস’ থেকে ‘জাংক’ ক্যাটাগরিতে সিঙ্গার

বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই

গোপনে একই বিষয়ে একাধিক রিট : রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা

ভোজ্যতেলের ৯০ শতাংশই আমদানিনির্ভর

ইরানের ৫ তেল ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব তেহরানের

সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে অব্যবস্থাপনার অভিযোগ

আর্থিক ও কাঠামোগত সংকটের মুখে রূপালী ব্যাংক

হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা

দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ১

জর্দার কৌটায় এক দশক টাকা জমান, খুলে দেখেন সব শেষ