হোম > শিক্ষা > ক্যাম্পাস

ইবির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার

গৌরব, ঐতিহ্য ও জ্ঞানচর্চার বাতিঘর ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার পালিত হলো। আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয় সাধনের লক্ষ্য ও উদ্দেশ্যে ১৯৭৯ সালের ২২ নভেম্বর প্রতিষ্ঠিত হয় এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই পরিবার এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (আইইউএএ)।

শনিবার গণমাধ্যমে পাঠানো শুভেচ্ছা বার্তায় সংগঠনটির আহ্বায়ক মুহাম্মদ নাজমুল হক সাঈদী এবং সদস্য সচিব মুহাম্মদ আব্দুল হাই বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ইবি উচ্চশিক্ষা বিস্তারে যে ভূমিকা রেখে চলেছে, তা অনস্বীকার্য। এই বিদ্যাপীঠ থেকে অর্জিত জ্ঞান ও মূল্যবোধকে পাথেয় করে আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ ও বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, যা আমাদের গর্বিত করে তোলে।

তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আমরা ইবি পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আশা করি, আগামী দিনগুলোতেও এই বিশ্ববিদ্যালয় জ্ঞান ও প্রজ্ঞার আলো ছড়িয়ে দিয়ে জাতির অগ্রগতিতে অগ্রণী ভূমিকা পালন করবে।

এসআর

৭৩ বছরের গৌরব, তবু সংকটের বৃত্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়

ঢাবিকে নিয়ে ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যের নিন্দা জানাল ছাত্রদল

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের দাবি

ড্রপআউট হয়েও হলে থাকেন রাবি হল ছাত্রদল সেক্রেটারি নিশাত

আলাদিনের চেরাগ থাকলে মেয়েদের জন্য ৮-১০টি হল বানাতাম

বেরোবিতে শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের ইন্তেকাল

সহযোদ্ধাদের চেতনায় চিরজাগরূক শহীদ আবু সাঈদ

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থী বহিষ্কার

জাতীয় বিতর্কে ফাইনালে বিইউএফটিকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা কলেজ