হোম > শিক্ষা > ক্যাম্পাস

শাটল ট্রেন সংস্কারে চবি শিক্ষার্থীদের ১১ দফা দাবি

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনের সংখ্যা বৃদ্ধি, বিকল্প রুট নির্মাণ ও বিদ্যমান ট্রেনের কোচ বৃদ্ধিসহ ১১টি দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শেষে এসব দফা জানান তারা। চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভুঁঞা ১১ দফা দাবি পেশ করেন।

চাকসু নেতা ইসহাক ভুঁঞা বলেন, আমরা দীর্ঘদিন ধরে শাটল ট্রেনের নানা সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরেছি। কিন্তু সেগুলোর সমাধান আলোচনার মাধ্যমে আসেনি। তাই আমরা বাধ্য হয়েছি আন্দোলনে নামতে। আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে ১১টি দাবি জানিয়েছে। এই দাবিগুলো আগামী রোববার দুপুর ১২টার মধ্যে মেনে না নিলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব ইনশাআল্লাহ।

চবি শিক্ষার্থীদের ১১ দফা দাবি হলো—ট্রেন সংখ্যা বৃদ্ধি, শাটল ট্রেনের বিকল্প রুট তৈরি ও অপারেশন ব্যবস্থার উন্নয়ন, বিদ্যমান ট্রেনের কোচ বৃদ্ধি, নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল নিশ্চিতকরণ, প্রত্যেক কোচে নিরাপত্তা কর্মী নিয়োগ, ট্রেনে ইলেকট্রনিক সুবিধা নিশ্চিতকরণ, শাটল ট্রেনের গতি বৃদ্ধি, বগি সংস্কার ও রক্ষণাবেক্ষণ, স্টেশন অবকাঠামো ও পরিবেশ উন্নয়ন, স্টেশন প্ল্যাটফর্মের উন্নয়ন ও সম্প্রসারণ এবং শাটল স্টেশন ও ট্রেনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার।

জেডএম

খুবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে প্রতিবাদ কর্মসূচি

আম্মারের বিরুদ্ধে হল সংসদ নেতাকে লাঞ্ছনার অভিযোগ

শিক্ষক নিয়োগে রাজনৈতিক বিবেচনা প্রাধান্যের অভিযোগ

পাবিপ্রবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন শুরু

দেশের ইতিহাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান সবসময়ই ছিল: শিক্ষামন্ত্রী

খুবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ফলাফল না আসতেই নতুন পরীক্ষার ঘোষণা, ক্ষোভে সাত কলেজের শিক্ষার্থীরা

উপকূল রক্ষায় গবেষণার আহ্বান শাবিপ্রবি উপাচার্যের

সেমিস্টার সমাপনীতে সাত দিনের ছুটি পাচ্ছেন বাকৃবি শিক্ষার্থীরা

যৌতুক ও নেশার টাকার জন্য স্ত্রী নির্যাতন, বেরোবি ছাত্রদল নেতার পদ স্থগিত