হোম > শিক্ষা > ক্যাম্পাস

চাঁবিপ্রবিতে পিএস টু ভিসি পদে নিয়োগে স্থগিতাদেশ

আমার দেশ অনলাইন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) পিএস টু ভিসি (সহকারী রেজিস্ট্রার) পদে নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১০ মার্চ) হাইকোর্টের আহমেদ সোহেল ও ফাতেমা আনোয়ারের যৌথ বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১ সালে প্রথম কর্মকর্তা হিসেবে মো. মেহেদী হাসান অ্যাডহক ভিত্তিতে যোগদান করেন।

পরবর্তীতে ২০২৩ সালে ওই পদে স্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদানের জন্য বিজ্ঞাপন প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তিতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চাকরি স্থায়ীকরণের জন্য আবেদন করেন মেহেদী হাসান।

তিনি বলেন, তবে ওই পদটিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন না করে টালবাহানা শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে মো. মেহেদী হাসান ২০২৪ সালে আদালতে একটি রিট পিটিশন দায়ের করেন। আদালত রিটটি আমলে নিয়ে রুল জারি করেন। ওই রুল নিষ্পত্তি না করে পিএস টু ভিসি (সহকারী রেজিস্ট্রার) পদে ২৩ ফেব্রুয়ারি নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্চ করে এবং উক্ত পদে নিয়োগ স্থগিত রাখার জন্য আমরা মহামান্য হাইকোর্টে একটি আবেদন করি। আদালত আমাদের বক্তব্য শুনে পদটিতে নিয়োগ স্থগিত রাখার আদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী উক্ত পদে রুল নিষ্পত্তির পূর্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে পারবেন না।

এ বিষয়ে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন, কারও প্রতি আমাদের পক্ষপাতমূলক অবস্থান নেই।

আমরা কাউকে বঞ্চিত করার জন্য কোনো পদক্ষেপ নিব না, আবার কাউকে সহায়তা করার জন্যও এগিয়ে যাব না। আমরা আদালতকে সম্মান করি। আদালত যেভাবে আদেশ দেবেন আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নিব।

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় মামলা নেয়নি পুলিশ, ব্যাখ্যা চাইলেন নাহিদ

রাবি শিক্ষার্থীদের কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক

মিছিল-পাল্টা মিছিলে উত্তপ্ত চবির ছাত্ররাজনীতি

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

ডাকসুর চতুর্থ কার্যনির্বাহী সভায় নানামুখী সিদ্ধান্ত

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় ৩৭০ ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা

জকসু নেতা নাঈমকে থাপ্পড় দেয়ার অভিযোগ নারী খেলোয়াড় সাদিয়ার বিরুদ্ধে

রুয়েটে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক প্রতিযোগিতা

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের নতুন দায়িত্বে সাবেক ঢাবি ভিসি নিয়াজ আহমদ খান

ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারে নিয়মের বেড়াজালে আটকা শিক্ষার্থীরা