হোম > শিক্ষা > ক্যাম্পাস

ধর্ম অবমাননার অভিযোগে সহ-সভাপতির পদ হারালেন অর্নব

স্টাফ রিপোর্টার

‘নারায়ণ তাকবির’ বলে কটাক্ষ করা মাহমুদুল হাসান অর্নব নামের শিক্ষার্থীকে সহ-সভাপতির (প্রশাসন) পদ থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডি.সি.ডি.এস)।

মঙ্গলবার ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি মো. শাহাদাত হোসাইন ও সাধারণ সম্পাদক আবু বকর সাঈম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসিডিএস এর সহ-সভাপতি (প্রশাসন) মাহমুদুল হাসান অর্নবের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে যেখানে তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন শব্দ চয়ন করতে দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে ডিসিডিএস কার্যনির্বাহী পরিষদের কতিপয় সদস্য বিষয়টি নিয়ে আপত্তি জানালে কার্যনির্বাহী পরিষদ এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট ইক্যুইটি বোর্ড গঠন করে।

ইক্যুইটি বোর্ড তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং এ বিষয়ে মাহমুদুল হাসান অর্নব, সহ-সভাপতি (প্রশাসন)-এর বক্তব্য জানতে চান। মাহমুদুল হাসান অর্নব তার ভুল স্বীকার করেন এবং এটি একটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত দূর্ঘটনা বলে উল্লেখ করেন। এছাড়াও তিনি ভবিষ্যতে আরো সতর্কতা অবলম্বন করবেন এবং এধরণের কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।

ইক্যুইটি বোর্ড সার্বিক বিষয় বিবেচনা করে মাহমুদুল হাসান অর্নবকে তার সহ-সভাপতির দায়িত্ত্ব থেকে অব্যাহতি দিতে এবং তিনি যেন ডিসিডিএস-এর হয়ে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে না পারেন তা নিশ্চিত করতে সুপারিশ করেন। এর পরিপ্রেক্ষিতে, মাহমুদুল হাসান অর্নব, সহ-সভাপতি (প্রশাসন)-কে দায়িত্ত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো এবং তিনি ডিসিডিএস-এর হয়ে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।

গত ১০ সেপ্টেম্বর এক ভিডিওতে ‘নারায়ে তাকবির’ স্লোগানকে ‘নারায়ণ তাকবির’ বলে কটাক্ষ করেন মাহমুদুল হাসান অর্নব নামের এই শিক্ষার্থী। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

নারী শিক্ষার্থীদের সম্মানে জাবি শিবিরের ইফতার মাহফিল

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে ঠিকাদারের জিডি

উপাচার্যের বিরুদ্ধে কল্যাণ তহবিলের অর্থ বরাদ্দে অনিয়মের অভিযোগ

ইবি শিক্ষিকা রুনার জানাজা সম্পন্ন

দুই গ্রুপের হাতাহাতি: মোবাইল কেড়ে সাংবাদিকের ভিডিও ডিলেট করালেন ছাত্রদল নেতা

চবিতে ৭ হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রদলের ইফতার মাহফিল

বাকৃবিতে শিবিরের ‘বারাকাহ ইফতারে’ সহস্রাধিক ছাত্রীর অংশগ্রহণ

৪ হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের ইফতার

ঝুলে আছে ঢাবি উপাচার্য নিয়োগ, স্থবির কার্যক্রম

ছাত্রদলের উদ্যোগে ঢাকা কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত