হোম > শিক্ষা > ক্যাম্পাস

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. জাকির

আমার দেশ অনলাইন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হুসাইন। ছবি: আমার দেশ

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. জাকির হুসাইন।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ্ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, 'সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০'-এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. জাকির হুসাইনকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে যোগদানের পর চার বছর পূর্ণ হওয়ার আগেই যদি তার চাকরির মেয়াদ শেষ হয় বা অবসরের সময় আসে, তাহলে সেই তারিখ পর্যন্তই এ পদে তার নিয়োগ বহাল থাকবে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ সরকারি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চাইলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা রাখেন।

নিয়োগ পাওয়ার অনুভূতি প্রকাশ করে নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হুসাইন বলেন, আমার মূল লক্ষ্য থাকবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা, মানসম্মত শিক্ষা প্রদান এবং বিশ্বমানের গবেষণার একটি শ্রেষ্ঠ কেন্দ্রে পরিণত করা।

তিনি আরো বলেন, ক্যাম্পাসে একটি শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে আমি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতা চাই।

এআরবি

উপাচার্যকে ভেতরে রেখে চুয়েটের ভিসি ভবনে তালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সুইসাইড নোটে শিক্ষকদের অভিযুক্ত করে নিখোঁজ জাবি শিক্ষার্থী

পূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬ দিনের ছুটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিলের সুপারিশ পক্ষপাতদুষ্ট

সাংবাদিকদের ওপর হামলা, রাবিতে বিশেষ সিন্ডিকেট সভা ১৫ অক্টোবর

নিয়োগের ১৮ দিনেও ক্যাম্পাসের বাইরে চুয়েটের ভিসি, দায়িত্বে অন্য শিক্ষক

রাকসুর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় সনদ পেলেন ২৮ শিক্ষার্থী

আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত ড. অরুণ কুমার বসাক

ঝুলে আছে স্থাপনা থেকে শেখ পরিবারের নাম বদলের সিদ্ধান্ত