হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাকসু নির্বাচনের অসঙ্গতি নিয়ে বামধারার প্যানেলের সংবাদ সম্মেলন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এতে নির্বাচনের কিছু অসঙ্গতি তুলে ধরেছেন বামধারার গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ প্যানেল।

আজ বিকেল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এসব অসঙ্গতি তুলে ধরেন প্যানেলের ভিপি প্রার্থী ফুয়াদ রাতুল।

ফুয়াদ রাতুল বলেন, রাকসু নির্বাচন অংশগ্রহণমূলক হলেও শুরু থেকেই আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের ঘাটতি দেখতে পেয়েছি। কিছু প্যানেল সবার জন্যে সমান সুযোগ নিশ্চিতের শর্তকে বিঘ্ন করে মাত্রাতিরিক্ত অর্থ খরচ করেছে। উপহার বিলি, ভুরিভোজ আয়োজন, শিক্ষার্থীদের প্রাইভেসি লঙ্ঘনের মতোন ঘটনার বিরুদ্ধে প্রশাসনের উদ্যোগ আমরা দেখতে পাইনাই।

তিনি বলেন,সর্বশেষ ভোটের দিন একটি প্যানেলকে অবাধে চোথা বিলি করতে দেয়া হলেও গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ অচরণবিধি মেনে ভোট কেন্দ্র হতে ৫০ গজ দূরে প্রচারণা চালাতে গেলে আমাদেরকে বাঁধা প্রদান করা হয়। শহীদুল্লাহ হলের নিরাপত্তার দায়িত্বে থাকার কর্মীরা ভোটকেন্দ্রের ভেতর শিবিরের প্যানেলের প্রচারণা চালিয়েছে বলেছে আমরা অভিযোগ পেয়েছি। কিছু হলের প্রার্থীরা একের অধিক ব্যালোট প্রাপ্তির কথা জানিয়েছে। বিভিন্ন ভোটকেন্দ্রে ইচ্ছাকৃত লাইন জ্যামিংয়ের ঘটনা আমরা দেখেছি। এছাড়া রাকসুতে অংশগ্রহণ করা দুটি প্যালেনের দলীয় নেতা কর্মীরা কাজলা ও বিনোদপুর গেটে স্থানীয় নেতাকর্মীদের জমায়েত ঘটিয়েছে। যা ক্যাম্পাসে এক ধরনের ভীতির পরিবেশ সৃষ্টি করেছে।

এর আগে আজ সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে এই ভোট। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন।

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

চাকসুর উদ্যোক্তা মেলায় দেশীয় পাটপণ্য থেকে চীনা সামগ্রীর সমাহার

এনএসইউতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করলো এসএস ক্লাব

জবিতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা: জাবি উপাচার্য