হোম > শিক্ষা > ক্যাম্পাস

ধর্ম অবমাননার অভিযোগে রাবি শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

প্রতিনিধি, রাবি

ধর্ম অবমাননার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করেছে হল প্রশাসন।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন মাদার বখ্শ হল প্রভোস্ট অধ্যাপক শাহ মাহদী।

বহিষ্কৃত শিক্ষার্থী হলেন সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র মো. সাগর হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের ১৫৮ নম্বর কক্ষে থাকতেন।

গতকাল (২৫ ফেব্রুয়ারি) রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর একটি পোস্ট শেয়ার করেন। বিষয়টি জানাজানি হলে সাগরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সহপাঠী ও আবাসিক শিক্ষার্থীরা। পরে হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি সেখানে যান। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে মাদার বখশ হল প্রভোস্ট অধ্যাপক শাহ মাহদী বলেন, অভিযোগের বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। তার হল সিট বাতিল করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নিতে পুলিশে সোপর্দ করা হয়েছে।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে