হোম > শিক্ষা > ক্যাম্পাস

গভীর রাতেও শাহবাগে ছাত্রদল ও শিবির কর্মীদের স্লোগান-মিছিল

আতিকুর রহমান নগরী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে শাহবাগে মঙ্গলবার বিকেল থেকেই অবস্থান করছিলেন ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থকরা। এদিন রাত সাড়ে ১১টার পর থেকে তারা নিজেদের প্যানেলের প্রার্থীর পক্ষে স্লোগান ও মিছিল শুরু করেন।

মঙ্গলবার রাতে সরেজমিনে দেখা গেছে, শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে রাস্তার দুই পাশে ছাত্রশিবির ও ছাত্রদল সমর্থকরা জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন।

এসময় ছাত্রদলের সমর্থকরা দলীয় এবং নিজেদের প্যানেলের প্রার্থীর পক্ষে স্লোগান দেন। ছাত্রশিবিরের নেতাকর্মীরাও সাদিক কায়েমের নামে স্লোগান দেন।

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় মঙ্গলবার সকাল ৮টা থেকে, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর কিছু আনুষ্ঠানিকতা শেষে গণনার প্রক্রিয়া শুরু করেন নির্বাচনী কর্মকর্তারা। ভোট গণনা শেষে সিনেট ভবন থেকে ফলাফল ঘোষণা করা হবে।

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ