হোম > শিক্ষা > ক্যাম্পাস

আমির হামজাকে ক্ষমা চাওয়ার আহ্বান এবি জুবায়েরের

ঢাবি সম্পর্কে ভুল তথ্য

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ায় জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী মুফতি আমির হামজাকে প্রকাশ্য ক্ষমা চাওয়া এবং জামায়াতে ইসলামীকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ।

শুক্রবার রাত আটটার সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এই আহ্বান জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, রিসেন্ট এক বক্তব্যে তিনি বলেছেন, ঢাবির মুহসিন হলে নাকি গত ষোল বছরে প্রকাশ্যে আজান হয়নি। শিবির ডাকসুতে জিতার পরেই প্রথম মাইকে আজান দেয়া হয়। তার এই বক্তব্য পুরোপুরি অসত্য এবং বিভ্রান্তিকর। ধর্মীয় পরিচয় ধারণ করে এমন বিভ্রান্তিকর বক্তব্য আমাদেরকে হতাশ করে।

এবি জুবায়ের আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমি এই মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। ঢাবি সম্পর্কে মানুষকে ভুল বার্তা দেয়ায় তাকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। জামায়াতে ইসলামকেও আহ্বান জানাই তার বিরুদ্ধে যেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

পুসওয়ার্ডের নেতৃত্বে জবির লিমন ও রাবির অনিক

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

উদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ

ব্লু ইকোনমি উন্নয়নে ঢাবি ও চীনের যৌথ গবেষণা কার্যক্রমের উদ্বোধন

ধর্ষণ-হত্যাচেষ্টাকারীকে গ্রেপ্তার দাবি জাবি প্রশাসনের

জাপানের বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড পেলেন ড. জান্নাতুল ফেরদৌস

আইইএলটিএসের বিকল্প এমওআই

শিক্ষার্থীদের জন্য সৌদি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ