হোম > শিক্ষা > ক্যাম্পাস

দরিদ্র শিক্ষার্থীর ভর্তির খরচ দিলেন ছাত্রদল নেতা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অনার্স শেষ বর্ষের ভর্তি ফি জোগাতে ব্যক্তিগত সহায়তা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। আর্থিক সংকটে পড়া ওই শিক্ষার্থী শেষ পর্যন্ত ভর্তি সম্পন্ন করতে পেরেছেন।

তারিক জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থী দর্শন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এবং বর্তমানে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

রোববার (২৪ মে) ছিল অনার্স শেষ বর্ষে ভর্তির শেষ দিন। তবে পারিবারিক আর্থিক সংকটের কারণে নির্ধারিত সময়ের মধ্যে তিনি ভর্তি ফি জোগাড় করতে পারেননি।

পরে পরিচিত এক বড় ভাইয়ের মাধ্যমে তারিকের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি যাচাই করে তিনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ পাঠান।

উপকৃত শিক্ষার্থী বলেন, “টাকার অভাবে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। সহায়তা পেয়ে আমি ভর্তি সম্পন্ন করতে পেরেছি।”

ছাত্রদল নেতা তারিক বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়া উচিত নয়। তাই ব্যক্তিগতভাবে সহায়তা করেছি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই ছাত্ররাজনীতির মূল মন্ত্র হওয়া উচিত।

এএস

ঈদের ছুটিতে বিভাগীয় শহরে শিক্ষার্থীদের পৌঁছে দিবে শাবিপ্রবির বাস

প্রথমবারের মতো বিভাগীয় শহরে বুয়েট শিক্ষার্থীদের নিজস্ব বাসে ঈদযাত্রা

ঢাবিতে অবরুদ্ধ কবি নজরুলের সমাধি, দর্শনার্থীদের ক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

নারী শিক্ষার্থীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য চবি শিবিরকর্মীর

চবির সেই ছাত্রদল নেতা বান্ধবীসহ আপত্তিকর অবস্থায় আটক

শহীদ জিয়া মহিলা কলেজের সভাপতি হলেন সাঈদুল হোসেন সাহেদ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

রামিসা হত্যার প্রতিবাদে আজাদী মঞ্চের মানববন্ধন

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর শুভেচ্ছা