হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবিতে পহেলা বৈশাখ উপলক্ষে ২ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন

প্রতিনিধি, জবি

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মেলাকে কেন্দ্র করে স্টল বা দোকান বরাদ্দের জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ও ২ বৈশাখ, ১৪৩৩ মঙ্গল ও বুধবার (১৪-১৫ এপ্রিল, ২০২৬) পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে নানা সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি একটি বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করতে পারবেন।

মেলায় অংশগ্রহণে আগ্রহীদের জন্য নির্ধারিত আবেদন ফরম রেজিস্ট্রার দপ্তর থেকে সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

উল্লেখ্য, আগামী ০৭ এপ্রিল থেকে ১২ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

আবু সাঈদ হত্যা মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য না নেওয়ার অভিযোগ

রাবির প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

ঢাবি জগন্নাথ হলের ভূমিদাতা কিশোরীলাল রায় চৌধুরীর প্রতিকৃতি উদ্বোধন

চবিতে আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের মিছিল

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচার দাবিতে মৌন মিছিল

জ্ঞান-গবেষণায় বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার

বেরোবিতে ইতিহাস বিভাগের প্রত্নপ্রদর্শনী ও ঐতিহ্য উৎসব

সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না

শিশির মনিরকে লাল কার্ড দেখালো রাবি শিক্ষার্থীদের একাংশ