হোম > শিক্ষা > ক্যাম্পাস

সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ

প্রতিনিধি, ইবি

জাতীয় সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন ও অন্যান্য নেতাকর্মীসহ দুই শতাধিক শিক্ষার্থী।

শাখা সভাপতি ইউসুফ আলী বলেন, গতকাল জাতীয় সংসদে হিজাব নিয়ে যে কটাক্ষমূলক বক্তব্য দেওয়া হয়েছে, সে বিষয়ে অবিলম্বে দেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে ওই বক্তব্যকে যেভাবে টেবিল চাপড়ে অভ্যর্থনা জানানো হয়েছে, সে বিষয়েও সংসদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করতে হবে। ইসলাম নিয়ে অবমাননাকর বা কটাক্ষমূলক বক্তব্য রোধে সংসদে একটি স্থায়ী আইন প্রণয়নেরও দাবি জানাই।

জেডএম

উপাচার্যকে ভেতরে রেখে চুয়েটের ভিসি ভবনে তালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সুইসাইড নোটে শিক্ষকদের অভিযুক্ত করে নিখোঁজ জাবি শিক্ষার্থী

পূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬ দিনের ছুটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিলের সুপারিশ পক্ষপাতদুষ্ট

সাংবাদিকদের ওপর হামলা, রাবিতে বিশেষ সিন্ডিকেট সভা ১৫ অক্টোবর

নিয়োগের ১৮ দিনেও ক্যাম্পাসের বাইরে চুয়েটের ভিসি, দায়িত্বে অন্য শিক্ষক

রাকসুর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় সনদ পেলেন ২৮ শিক্ষার্থী

আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত ড. অরুণ কুমার বসাক

ঝুলে আছে স্থাপনা থেকে শেখ পরিবারের নাম বদলের সিদ্ধান্ত