হোম > শিক্ষা > ক্যাম্পাস

কুবিতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় জড়িতদের তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

প্রতিনিধি, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪ সালের জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে সংঘটিত বিভিন্ন সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বা আন্দোলনকারীদের হত্যার হুমকি, জখম, নির্যাতন-নিপীড়ন, চিকিৎসা গ্রহণে বাধা, ধর্ষণের হুমকিদাতা ও উসকানিদাতা হিসেবে জড়িতদের বিষয়ে তথ্য প্রদানে আগ্রহীদেরকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রক্টর, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বরাবর তথ্য প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

বিজ্ঞপ্তির সঙ্গে জুলাই-আগস্ট আন্দোলনের তদন্তে গঠিত কমিটির চতুর্থ সভার কার্যবিবরণীর এক পাতার অনুলিপিও সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “আমি তথ্যের আহ্বান করেছি, যখন এভিডেন্স আমার হাতে আসবে তখন কমিটি করে পরবর্তী সিদ্ধান্ত যাবে, তখন বিষয়টি দেখা যাবে।”

উল্লেখ্য, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর আওয়ামীপন্থি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কিছু শিক্ষকদের মদদে, শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ, কর্মকর্তা-কর্মচারীরা। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ২০২৫ সালের ২৮ এপ্রিল একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার