হোম > শিক্ষা > ক্যাম্পাস

ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম, সেক্রেটারি সাইমুন

প্রতিনিধি, ঢাকা কলেজ

২০২৬ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখার সভাপতি হিসেবে ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোস্তাকিম আহমেদ নির্বাচিত হয়েছেন এবং সেক্রেটারি হিসেবে ইংরেজী বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইমুন ইসলাম সানি মনোনীত হয়েছেন ।

সোমবার দুপুর ৩টায় ঢাকা কলেজ শাখা শিবিরের সাংগঠনিক অফিসে সদস্যদের নিয়ে এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিবিরের কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মোস্তাকিম আহমেদকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

ইতোপূর্বে, নবনির্বাচিত সভাপতি ২০২৫ সেশনে ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মনোনীত সেক্রেটারি সাইমুন ইসলাম সানি কলেজ শাখার দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার