হোম > শিক্ষা > ক্যাম্পাস

দুর্গাপূজা পরিদর্শনে জগন্নাথ হলে ডাকসু ভিপি, সাম্প্রদায়িক দৃষ্টান্তের আহ্বান

প্রতিনিধি, ঢাবি

শারদীয় দুর্গাপূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনের অংশ হিসেবে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে যান ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী এবং কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র।

পরিদর্শন শেষে হল পূজা কমিটির সভাপতি ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল, হল সংসদের এজিএস দ্বীপজয় সরকার দীপ্ত সমাজসেবা সম্পাদক রাম প্রসাদ সাহাসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের সঞ্চালনায় আয়োজিত সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং-এ বক্তব্যে ভিপি সাদিক কায়েম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানাই। পাশাপাশি প্রশাসনকে সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। একইসাথে সারাদেশের শিক্ষার্থীদের দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে সজাগ থাকার অনুরোধ জানান তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার