হোম > শিক্ষা > ক্যাম্পাস

যুবদল নেতার হাতে ব্যবসায়ী খুনের প্রতিবাদ ইবিতে

প্রতিনিধি, ইবি

ইবিতে বিক্ষোভ

পুরাণ ঢাকায় চাঁদাবাজ যুবদল নেতা মইনের হাতে ব্যবসায়ী সোহাগের নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা ‘ওয়ান টু থ্রি ফোর, চাঁদাবাজ নো মোর’, ‘বিএনপি-যুবদল, তুই খুনি তুই খুনি’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘চাঁদাবাজের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, চব্বিশের বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘স্বাধীন বাংলায় আর ফ্যাসিবাদের জায়গা নেই। চব্বিশের অভ্যুত্থানে আমরা তা প্রমাণ করেছি। যারা আবার সেই পুরোনো পথেই হাঁটতে চায়, বাংলার ছাত্রসমাজ তাদের প্রতিহত করবে।’

ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘জুলাই অভ্যুত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি চলমান আন্দোলনেরই অংশ। আমরা যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, এখনো আছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে হত্যার সময়ও আমরা কর্মসূচি পালন করেছি। সোহাগ হত্যার ক্ষেত্রেও আমরা এর ব্যতিক্রম করবো না। এমন বর্বর ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানাই।’

বিক্ষোভে বক্তারা আরো বলেন, যে মধ্যযুগীয় কায়দায় সোহাগকে হত্যা করা হয়েছে, তা শুধু নির্মম নয়, মানবতাবিরোধীও। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

নারী শিক্ষার্থীদের সম্মানে জাবি শিবিরের ইফতার মাহফিল

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে ঠিকাদারের জিডি

উপাচার্যের বিরুদ্ধে কল্যাণ তহবিলের অর্থ বরাদ্দে অনিয়মের অভিযোগ

ইবি শিক্ষিকা রুনার জানাজা সম্পন্ন

দুই গ্রুপের হাতাহাতি: মোবাইল কেড়ে সাংবাদিকের ভিডিও ডিলেট করালেন ছাত্রদল নেতা

চবিতে ৭ হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রদলের ইফতার মাহফিল

বাকৃবিতে শিবিরের ‘বারাকাহ ইফতারে’ সহস্রাধিক ছাত্রীর অংশগ্রহণ

৪ হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের ইফতার

ঝুলে আছে ঢাবি উপাচার্য নিয়োগ, স্থবির কার্যক্রম

ছাত্রদলের উদ্যোগে ঢাকা কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত