হোম > শিক্ষা > ক্যাম্পাস

নবাব সলিমুল্লাহকে স্মরণ করে ডাকসুর ‘ইশারাত মনজিল’ প্রকাশ

স্টাফ রিপোর্টার

নবাব সলিমুল্লাহকে স্মরণ করে ডাকসুর ‘ইশারাত মনজিল’ প্রকাশ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে প্রকাশিত নবাব সলিমুল্লাহর ১৫৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে স্মারক গ্রন্থ ‘ইশারাত মনজিল’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় সলিমুল্লাহ মুসলিম হল অডিটোরিয়ামে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএস এস. এম. ফরহাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

সভাপতির বক্তব্যে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, নবাব সলিমুল্লাহ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সঙ্গে জড়িত একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব নন, তিনি এ অঞ্চলের শিক্ষা ও অনগ্রসর মুসলিম ও হিন্দু সমাজের অগ্রগতির অন্যতম পথিকৃৎ। তার অবদান ও চিন্তাধারাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার দায়িত্ব আমাদের সবার। ‘ইশারাত মনজিল’ স্মারক গ্রন্থের মাধ্যমে নবাব সলিমুল্লাহর জীবন, কর্ম ও ঐতিহাসিক ভূমিকা সম্পর্কে শিক্ষার্থীরা আরও গভীরভাবে জানতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে তার অবদান অঙ্গাঙ্গিভাবে জড়িত। ডাকসু ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ ও শিক্ষার্থীদের মাঝে তা ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না বলেন, নবাব সলিমুল্লাহর জীবন ও কর্ম আমাদের ইতিহাসের এমন এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যা নতুন প্রজন্মের কাছে আরও বেশি করে তুলে ধরা প্রয়োজন। তাঁর দূরদর্শী চিন্তা ও শিক্ষাবিস্তারে ভূমিকা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। ‘ইশারাত মনজিল’ স্মারক গ্রন্থটি নবাব সলিমুল্লাহর অবদানকে জানার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক পথচলার সঙ্গেও শিক্ষার্থীদের নতুনভাবে পরিচিত করবে। ডাকসুর এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও ইতিহাসচর্চাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডাকসুর জিএস এস. এম. ফরহাদ বলেন, নবাব সলিমুল্লাহর অবদান শুধু একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি শিক্ষার প্রসার ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার ঐতিহাসিক অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ‘ইশারাত মনজিল’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা তৈরিতে ডাকসু এ ধরনের উদ্যোগ আরও জোরদার করবে।

প্রধান অতিথির বক্তব্যে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, নবাব সলিমুল্লাহ ছিলেন শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে দূরদর্শী একজন নেতা, যার চিন্তা ও উদ্যোগ আজও আমাদের অনুপ্রাণিত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সঙ্গে তার অবদান গভীরভাবে সম্পৃক্ত, তাই তার কর্ম ও চিন্তাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। ‘ইশারাত মনজিল’ প্রকাশের মাধ্যমে ডাকসু সেই দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ প্রয়াস গ্রহণ করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদুল ইসলাম জুবার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না, ডাকসুর স্বাস্থ্য ও পরিব্শে বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সলিমুল্লাহ মুসলিম হল সংসদের ভিপি জায়েদুর হক, এফ আর হল ভিপি রফিকুল ইসলাম সহ ডাকসু, হল সংসদ ও হলটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

প্রথমবার একসঙ্গে মম, সাজ্জাদ ও সাদিয়া আয়মান

খেলাপি হয়েও সুবিধা পেল এস আলম গ্রুপের এস এস পাওয়ার

অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশে মুগ্ধ ক্রিকেটবিশ্ব

মার্কিন সেনা হত্যা বা বন্দী করলে ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা ইরানের

কামিন্সের চোখে বাংলাদেশই ‘সেরা’

শরীয়তপুরের দুই জমজ ভাইকে ল্যাপটপ উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর

জ্বালানি সংকট সমাধানে তিন মাস আগে দেওয়া জামায়াতের পরিকল্পনার অগ্রগতি কী

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে কামিন্সদের তীব্র সমালোচনা

হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর

ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানালেন পোপ লিও