হোম > ফিচার > ক্যাম্পাস

ঢাবি অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস আর নেই

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ও ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) আহ্বায়ক মো. আতাউর রহমান বিশ্বাস আর নেই। গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) রাতে ঘুমন্ত অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

জানা যায়, অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ আয়োজিত একটি কর্মশালায় অংশগ্রহণের জন্য সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে অবস্থান করছিলেন। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং রাতে ঘুমের মধ্যেই ইন্তেকাল করেন।

অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণার উন্নয়নসহ বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস অনন্য অবদান রেখে গেছেন। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন সংকট মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এসব অবদানের জন্য তিনি বিশ্ববিদ্যালয় পরিবারে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

শোকবার্তায় উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফ-এর ১৫ সদস্য পাচ্ছেন শিক্ষা বৃত্তি

কুবিতে মুক্তিযোদ্ধা কোটায় ১৬ হাজার পজিশনেও সাবজেক্ট

ঢাবি শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থীর ওপর হামলা, ডাকসুর নিন্দা

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী–সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডাকসুর নিন্দা

চবিতে দুইদিনে ১৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

জাবি প্রেসক্লাবের সভাপতি আমার দেশের তাওহীদ, সম্পাদক ওসমান

আবারো ঢাকা কলেজের ফুটপাত দখলের চেষ্টা, রশি টানালেন শিক্ষার্থীরা