হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঈদুল আজহায় রাবি শিবিরের ‘নুসুক-ই মতিহার’

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঈদুল আজহায় ‘নুসুক-ই মতিহার’ (মতিহারের কুরবানি) আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। ঈদের দিন মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ আয়োজন অনুষ্ঠিত হবে।

শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদকের বরাতে জানা যায়, এ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ছয়টি গরু ও একটি খাসি কোরবানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ঈদের সময় নানা কারণে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করেন। তাদের জন্য উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতেই এ আয়োজন করা হচ্ছে।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ক্যাম্পাসে অবস্থানরত এবং ক্যাম্পাস-সংলগ্ন এলাকার শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বহু বছর ধরেই কোরবানির আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ঈদের দিন রাতে ডিনারের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এ আয়োজনের নাম ‘নুসুক-ই মতিহার’ অর্থাৎ মতিহারের কোরবানি।

তিনি আরো বলেন, এ আয়োজনের জন্য ছয়টি গরু ও একটি খাসি কেনা হয়েছে। আরো দুটি গরু কেনার চেষ্টা করছি। হল ও মেসে অবস্থানরত সব রাবি শিক্ষার্থী ঈদের দিনের ডিনারে অংশ নিতে পারবেন।

জেডএম

ঈদুল আজহায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ‘মেজবান-ই-ঈদ’

বিশ্বখ্যাত ‘ন্যাচার ইনডেক্সে’ ১৫তম অবস্থানে রুয়েট

চীন সফরে নেই জকসুর কেউ, ক্ষুব্ধ ছাত্রনেতারা

দক্ষিণাঞ্চলের শেষ ভরসা খুমেক নিজেই সংকটে

বেরোবিতে ঈদুল আজহায় ছাত্রশিবিরের ‘মেজবান’

ঢাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীকে সংঘবদ্ধ নির্যাতন, ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার

দরিদ্র শিক্ষার্থীর ভর্তির খরচ দিলেন ছাত্রদল নেতা

ঈদের ছুটিতে বিভাগীয় শহরে শিক্ষার্থীদের পৌঁছে দিবে শাবিপ্রবির বাস

প্রথমবারের মতো বিভাগীয় শহরে বুয়েট শিক্ষার্থীদের নিজস্ব বাসে ঈদযাত্রা

ঢাবিতে অবরুদ্ধ কবি নজরুলের সমাধি, দর্শনার্থীদের ক্ষোভ