হোম > শিক্ষা > ক্যাম্পাস

শিশু রামিসা হত্যার বিচারের দাবি চবি শিক্ষার্থীদের

প্রতিনিধি, চবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধনে এ দাবি জানান তারা। বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধনটি আয়োজন করেন।

মানববন্ধনে বিভাগটির শিক্ষার্থী আবু হুরায়রা বলেন, দেশে বারবার ধর্ষণ ও হত্যার মতো ভয়াবহ অপরাধ সংঘটিত হলেও অধিকাংশ ক্ষেত্রেই ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন।

বিচারহীনতার দীর্ঘ সংস্কৃতি অপরাধীদের আরও বেপরোয়া ও সহিংস করে তুলছে উল্লেখ করে তিনি বলেন, এটি শুধু একটি পরিবারের শোক নয়, বরং পুরো জাতির বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করছি।

আব্দুল্লাহ আল আবিদ বলেন, আইনের দীর্ঘসূত্রতা ও বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ ও শিশু হত্যার মতো ভয়াবহ অপরাধের পুনরাবৃত্তি ঘটছে। ফলে মানুষের মধ্যে ন্যায়বিচার পাওয়ার আস্থা দিন দিন কমে যাচ্ছে।

তিনি বলেন, রামিসার মতো নিষ্ঠুর ঘটনা প্রমাণ করে সমাজ ও রাষ্ট্র বড় ধরনের মানবিক ও নিরাপত্তা সংকটের মুখে দাঁড়িয়ে আছে। দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে এসব অপরাধ বন্ধ করা কঠিন হয়ে পড়বে।

বিভাগটির আরেক শিক্ষার্থী আশফাক সিদ্দিকী বলেন, রামিসা হত্যার মতো ধর্ষণ, হত্যা ও অন্যান্য নৃশংস অপরাধের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতে পৃথক ট্রাইব্যুনাল গঠন জরুরি এতে প্রকৃত অপরাধীরা কোনোভাবেই আইনের ফাঁক গলে পার পাবে না।

রাবিতে লিচুর পর আম পৌঁছে দিলেন হল সংসদের নেতারা

তুরস্কে যাচ্ছে রুয়েটের রোভার, বিশ্বে ১৩তম টিম অগ্রদূত

শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন

জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিকুর, সাধারণ সম্পাদক লিমন

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: আসামি গ্রেপ্তারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা

কৃষকদের জন্য এআইভিত্তিক অ্যাপ তৈরি করলেন বাকৃবি গবেষকরা

কমপ্লিট শাটডাউন চলাকালেই ডুয়েটে এলেন নতুন ভিসি

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৩

অব্যাহত শিশু নির্যাতন, ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন

আবারও দুর্ঘটনার কবলে ঢাবির বাস