হোম > শিক্ষা > ক্যাম্পাস

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ডাকসুর বাস সার্ভিস

আতিকুর রহমান নগরী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ডাকসুর বাস সার্ভিস থেকে মোট ১০টি বাস বেলা ১১টা ৩০ মিনিটে ক্যাম্পাস থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে ছেড়ে যাবে।

বাসগুলোর মধ্যে ৫টি বাস ভিসি চত্বর থেকে, ৩টি বাস কার্জন হল এলাকা থেকে, ২টি বাস টিএসসি থেকে যাত্রা করবে বলে জানান তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার