হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবি তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে ইমন-সোহান

প্রতিনিধি, জবি

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান ইমনকে সভাপতি এবং একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

‎

গতকাল শনিবার বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎

‎এতে বলা হয়েছে, নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সোহানুর রহমান বলেন, তরুণ কলাম লেখক ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞ। এই দায়িত্ব আমার কাছে গৌরবের, আবার বড় দায়ও। আমি চেষ্টা করব সবার সঙ্গে নিয়ে ভালো কিছু করতে, সত্য ও ইতিবাচক পরিবর্তনের পথে কলম চালাতে।

‎

‎সভাপতি মুশফিকুর রহমান ইমন বলেন, এই ফোরামের দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়, একটি আমানত। ‎সংগঠনকে সঠিকভাবে পরিচালনা করতে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। ঐক্য, সততা ও লেখার শক্তিতেই আমরা এগিয়ে যাবো। জয় হোক কলমের!

‎

‎প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার