হোম > শিক্ষা > ক্যাম্পাস

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে জবিতে বিক্ষোভ

প্রতিনিধি, জবি

সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে শিক্ষার্থীরা সরকারি চাকরির নিয়োগ বিধিমালায় প্রস্তাবিত পরিবর্তনের প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, লিখিত পরীক্ষার গুরুত্ব কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানো হলে নিয়োগ প্রক্রিয়ায় তদবির, পক্ষপাত ও অনিয়মের সুযোগ তৈরি হতে পারে। এতে মেধাভিত্তিক নিয়োগের পরিবর্তে প্রভাবশালীদের সুযোগ পাওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি করেন তারা।

মিছিল চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে ছিল—‘ভাইভা কোটার ঠাঁই নাই’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘তদবিরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভাইভা মার্কের খবর দে’ এবং ‘মেধাবীদের কান্না, আর না আর না’।

শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরির নিয়োগে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের সুযোগ বেশি থাকে। সেখানে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভার নম্বর বাড়ানো হলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। তাই লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের মধ্যে যৌক্তিক ভারসাম্য বজায় রাখার দাবি জানান তারা।

উল্লেখ্য, ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরির নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পাশাপাশি লিখিত পরীক্ষায় পাস নম্বর কমানোর মাধ্যমে নিয়োগ বিধিমালা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রস্তাবের প্রতিবাদেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

এর আগে মঙ্গলবার সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়, দক্ষ ও যোগ্য প্রশাসনিক জনবল নিশ্চিত করার লক্ষ্যেই এ ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে শিক্ষার্থীরা প্রস্তাবিত পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার মূল্যায়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

এআরবি

বরখাস্ত কোচ জোনসের অভিযোগ বানোয়াটÑদাবি বাফুফের

টিভির পর্দায় পাকিস্তান-ইংল্যান্ডের টেস্টের সঙ্গে থাকছে চ্যাম্পিয়নস লিগের খেলা

মোহনগঞ্জে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিলের নামে প্রতারণার অভিযোগ

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

কাঁঠালিয়ায় গাঁজা ও ইয়াবাসহ আটক ৩

জলবায়ু ক্ষতির হিসাব থেকে বাদ যাচ্ছে মানুষের মানসিক ক্ষত

গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, ৪ জনের কারাদণ্ড

সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

হাসপাতালে অভিযান, দালাল চক্রের ১৭ সদস্য আটক