হোম > শিক্ষা > ক্যাম্পাস

৯ দিনের শীতকালীন ছুটি পাচ্ছেন জাবি শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্থগিত হওয়া শীতকালীন ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ২২ জানুয়ারি পর্যন্ত এ ছুটি চলবে। ছুটির আগের ও পরের শুক্র ও শনিবার মিলিয়ে মোট নয় দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা।

রোববার (২৮ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শীতকালীন ছুটিতে আগামী ১৮ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর একটি অফিস আদেশে একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত শীতকালীন ছুটি স্থগিত করে তা পুনরায় নির্ধারণ করা হবে বলে জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার