হোম > শিক্ষা > ক্যাম্পাস

বন্দর–করিডর প্রদানের বিরুদ্ধে রাজধানীতে এনডিএফ’র বিক্ষোভ

প্রতিনিধি, জবি

চট্টগ্রামের বন্দর বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া এবং মিয়ানমারকে করিডর প্রদানের বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)।

রোববার (২ নভেম্বর) পুরাণ ঢাকার ভিক্টোরিয়া পার্কে কোতোয়ালি থানা কমিটির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন থানা কমিটির সভাপতি জয়নাল আবেদিন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু সাইদ ইঞ্জিনিয়ার।

সমাবেশে বক্তব্য দেন এনডিএফ’র সহ–সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন ও শাহজাহান কবির, কেন্দ্রীয় সদস্য তফাজ্জল হোসেন এবং মহানগর কমিটির সভাপতি আক্তারুজ্জামান খান ও প্রকাশ দত্ত।

বক্তারা বলেন, ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে একের পর এক পদক্ষেপ নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার ইন্দো–প্যাসিফিক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে চীন–রাশিয়ার বিরুদ্ধে সামরিক অবস্থান তৈরি করছে, যার অংশ হিসেবে বাংলাদেশের বন্দর ও করিডর ব্যবহার করতে চায়। এর মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধক্ষেত্রে জড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপি–জামায়াত–এনসিপির মতো প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো যেকোনোভাবে ক্ষমতায় ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছে। ক্ষমতা লাভের আশায় জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিতেও তারা দ্বিধা করছে না।

সমাবেশ থেকে নেতারা শ্রমিক–কৃষক–জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার আহ্বান জানান এবং সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধের বিরুদ্ধে ন্যায় যুদ্ধ গড়ে তোলারও ডাক দেন।

বিএনপিপন্থি কোশাধ্যক্ষকে ‘ল্যাংটা সোলেমান’ বললেন কুবি ছাত্রদল নেতা

খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও, দ্রুত বিচার দাবি

হেলমেট পরে ক্লাসে জবির দুই শিক্ষার্থী, নেপথ্যে কী

অসচ্ছল শিক্ষার্থীকে ভর্তির অর্থ উপহার দিলেন ছাত্রদল নেতা

ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উচ্চশিক্ষার মান ও র‍্যাঙ্কিং উন্নয়নে সহযোগিতায় আগ্রহ প্রকাশ

ভাড়া জটিলতা, লোকসান ও যান্ত্রিক ত্রুটিতে ৪ মাসেই বন্ধ রাবির ই-কার সেবা

জবিতে ছাদের পলেস্তারা ধসে ২ শিক্ষার্থী আহত

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে চবি উপাচার্যের কাছে ছাত্রদলের স্মারকলিপি

ক্যান্টিনে বসা নিয়ে বিরোধের জেরে শিক্ষার্থীকে মারধর