হোম > শিক্ষা > ক্যাম্পাস

শাকসু নির্বাচন নিয়ে যা জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন

প্রতিনিধি, শাবিপ্রবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩০ ডিসেম্বরের পরিবর্তে ৬ জানুয়ারি নির্বাচনের পুনর্নির্ধারিত তারিখ ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় প্রশ্ন উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন কি হবে?

শাকসু নির্বাচনের জন্য ২০ জানুয়ারি ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে। সে অনুযায়ী মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। তবে সামনে জাতীয় নির্বাচন থাকায় অনেকেই নির্বাচন আয়োজন নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।

এ বিষয়ে শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, শাকসু নির্বাচন আয়োজন নিয়ে সন্দেহের কোনো কারণ দেখি না। আমরা সঠিক সময়ে নির্বাচন আয়োজনের জন্য এগিয়ে যাচ্ছি। নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী আমাদের কাজ চলমান রয়েছে। ঠিক সময়ে নির্বাচন আয়োজনে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য আমরা বন্ধের মধ্যেও কাজ করে যাচ্ছি।

জাতীয় নির্বাচন কাছাকাছি থাকায় শাকসু নির্বাচন আয়োজনে কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচন আমাদের বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে আমি মনে করি।

আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ রাবি অধ্যাপকের বিরুদ্ধে

তখন স্পটে দেখলাম একটা শিয়াল ওর হাতে কামড়াচ্ছে: বললেন কুবি শিক্ষার্থী

অনুমতি পেলে অপ্রতিমকে কুবি ক্যাম্পাসে দাফন করা হবে

মধ্যরাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু

জাবিকে আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়তে সহযোগিতার আশ্বাস

৭৮ পদ, শিক্ষক মাত্র ২১

ঢাবিতে মশার প্রজননস্থল খুঁজবেন শিক্ষার্থীরা

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ঢাবিতে পরীক্ষায় অসদুপায়: ছাত্রদল, ছাত্রলীগ ও হল সংসদ নেতাসহ ৬৮ শিক্ষার্থীকে শাস্তি