হোম > শিক্ষা > ক্যাম্পাস

জকসু ও বৃত্তি আদায়ে লাগাতার কর্মসূচির ঘোষণা জবি ছাত্রশিবিরের

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির আগামীকাল (মঙ্গলবার) থেকে লাগাতার কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে। সংগঠনটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি প্রদানের দাবিতে এ কর্মসূচি হাতে নিয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা-শহীদ রফিক ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জবি শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী এক মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ ও জকসু নির্বাচনের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে হবে। পাশাপাশি অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে বৃত্তির আবেদন গ্রহণ এবং নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদান নিশ্চিত করতে হবে।

রিয়াজুল ইসলাম বলেন, “যমুনায় আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এতদিন পার হয়ে গেলেও এখনো একটি টাকাও বিতরণ করা হয়নি। অক্টোবরের প্রথম সপ্তাহের ভেতর আবেদন সম্পন্ন করতে হবে, নাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় নির্বাচিত প্রতিনিধি থাকা জরুরি। এজন্য জকসু নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নিতে একজন শিক্ষক ও একজন আইন কর্মকর্তাকে দায়িত্ব দিতে হবে, যারা হালনাগাদ তথ্য সরবরাহ করবেন।

লাগাতার কর্মসূচির বিষয়ে শিবির সভাপতি জানান, প্রথমে দেয়াল লিখন, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বৈঠক ও মানববন্ধনের মতো কর্মসূচি নেওয়া হবে। তবে এক সপ্তাহের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফসহ সেক্রেটারিয়েট বডির ইব্রাহিম খলিল, মো. জাহেদ, মোস্তাফিজ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঝুলে আছে ঢাবি উপাচার্য নিয়োগ, স্থবির কার্যক্রম

ছাত্রদলের উদ্যোগে ঢাকা কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পলিটেকনিক ইনস্টিটিউটে হামলার প্রতিবাদে ঢাবিতে শিবিরের বিক্ষোভ

সবুজ মাঠে খেজুর হাতে : বিশ্ববিদ্যালয়ে ইফতার গল্প

রাবির সমাজবিজ্ঞান বিভাগের কুরআন উপহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উদযাপন

পবিপ্রবির উপ-উপাচার্যের বিরুদ্ধে সাইটেশন জালিয়াতির অভিযোগ

ঢাবিতে ছাত্রদলের উদ্যোগে ‘হিফযুল কোরআন ও তিলাওয়াত প্রতিযোগিতা’ শুরু

সিমাগো র‍্যাঙ্কিংয়ে গবেষণায় দেশসেরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

হাসনাত আবদুল্লাহর প্রশংসায় ফেসবুক পোস্ট, বহিষ্কার ছাত্রদল নেতা