চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অস্ত্র, মাদকমুক্ত ও পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
বুধবার দুপুরে চাকসু ভবনের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
এ সময় সম্প্রতি শাহ আমানত হল থেকে রামদা হাতে বের হওয়া এক শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কারের দাবিও জানানো হয়।
বিক্ষোভ শেষে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, আমরা দেখেছি, সাবেক ও বর্তমান প্রশাসনই সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, ক্যাম্পাস বন্ধ হওয়ার আগেই আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, চোখ-কান খোলা রেখে চলতে হবে। কারা শিক্ষার্থীদের অধিকার আদায়ের রাজনীতি করে আর কারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়—তা শিক্ষার্থীদের বুঝতে হবে।
জেডএম