হোম > শিক্ষা > ক্যাম্পাস

টিআইবির বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি

স্টাফ রিপোর্টার

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস)। দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দলকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেওয়া ঢাকা কলেজের বিতার্কিকদের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা। শনিবার প্রতিযোগিতার আয়োজক সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিযোগিতার ট্যাব রাউন্ডে গণ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তেজগাঁও কলেজকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ঢাকা কলেজের দল ‘ডিসিডিএস ঐতিহ্য’। এরপর কোয়ার্টার ফাইনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সেমিফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় দলটি। তবে ফাইনাল বিতর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে পরাজিত হয়ে রানার্সআপ হয় ঢাকা কলেজ।

এ প্রতিযোগিতায় ডিসিডিএসের বিতার্কিক আব্দুল্লাহ ফয়সাল টুর্নামেন্টের তৃতীয় সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন। ঢাকা কলেজের হয়ে প্রতিযোগিতায় আরও বিতর্ক করেছেন আজিজুর রহমান (পাভেল) ও মাহিন আহসান।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে রানার্সআপ হওয়া কলেজের জন্য আনন্দের ও গৌরবের বিষয়। তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ আনন্দ ও সাফল্য অন্য শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে দিতে চান, যাতে তারা আরও বেশি বিতর্কচর্চায় আগ্রহী হয়। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ভবিষ্যতেও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর অধ্যাপক মো. আকতারুজ্জামান বলেন, ডিসিডিএসের বিতার্কিকরা বরাবরের মতো এবারও ঢাকা কলেজের জন্য সাফল্য বয়ে এনেছে। তাদের এ অর্জনে তিনি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও এ জয়ের ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করে বিজয়ী বিতার্কিকদের অভিনন্দন জানান তিনি।

ডিসিডিএসের মডারেটর রাশেদা আক্তার গাজী বিতার্কিকদের এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, যুক্তিতর্ক ও বিতর্কচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা একটি সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।

অন্যদিকে, ডিবেটিং সোসাইটির মডারেটর ড. নাজমুন খাতুন বলেন, ডিসিডিএসের ধারাবাহিক অর্জনে এ সাফল্য আরও একটি মাইলফলক। বাংলাদেশের প্রেক্ষাপটে কলেজ ও বিশ্ববিদ্যালয়—উভয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখা বিতর্ক সংগঠনগুলোর মধ্যে ডিসিডিএস অন্যতম। তিনি বিজয়ী বিতার্কিকদের অভিনন্দন জানান এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সাভারের সিসিডিবি হোপ সেন্টারে তিন দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সমাপনী পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আ.লীগের সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ

ইজতেমা থেকে ফেরার পথে প্রাণ গেল বেরোবি শিক্ষার্থী পীরগাছার আফিক হাসান অভির

আ.লীগ পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না: বেরোবি ছাত্রশিবির সভাপতি

চুয়েট শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিককে মারধর

প্রকৃতি সংরক্ষণের বার্তায় জাবিতে হয়ে গেল প্রজাপতি মেলা

কুবির প্রশাসনিক ভবন যেন ছাত্রদলের রাজনৈতিক কার্যালয়

প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে মানবিক মূল্যবোধের সেতুবন্ধন গড়তে হবে: প্রফেসর সিদ্দিকুর

জুলাইয়ে শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া সেই জবি প্রক্টরের পদোন্নতি

পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী

জবির ভর্তি আবেদন শুরু, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত