হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিজয় দিবসে ডাকসুর বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

প্রতিনিধি, ঢাবি

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ‘বিজয় সাইকেল র‍্যালি’ আয়োজন করেছে। মঙ্গলবার ভিসি চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে ফুলার রোড, শহীদ মিনার ও টিএসসি প্রদক্ষিণ করে পুনরায় ভিসি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, আজকের সাইকেল র‍্যালির মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই- আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের সকলের কমন শত্রু ভারত এবং পতিত ফ্যাসিস্টরা, যারা গত ৫৪ বছর ধরে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।

তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি-খুনি হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকর করতে হবে এবং ভারতের সঙ্গে পররাষ্ট্র সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে।

এ সময় ডাকসুর সদস্য রায়হান উদ্দিন বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ ও স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছে দিতে ডাকসু বিভিন্ন সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক কর্মসূচি আয়োজন করছে। আজকের এই সাইকেল র‍্যালি সেই ধারাবাহিক উদ্যোগের অংশ।

রাবির সমাজবিজ্ঞান বিভাগের কুরআন উপহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উদযাপন

পবিপ্রবির উপ-উপাচার্যের বিরুদ্ধে সাইটেশন জালিয়াতির অভিযোগ

ঢাবিতে ছাত্রদলের উদ্যোগে ‘হিফযুল কোরআন ও তিলাওয়াত প্রতিযোগিতা’ শুরু

সিমাগো র‍্যাঙ্কিংয়ে গবেষণায় দেশসেরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

হাসনাত আবদুল্লাহর প্রশংসায় ফেসবুক পোস্ট, বহিষ্কার ছাত্রদল নেতা

বাকৃবিতে ছাত্রদলের আশ্রয়ে ছাত্রলীগ পুনর্বাসনের চেষ্টা, রুখে দিল শিক্ষার্থীরা

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি

আমি এমন কোনো অপরাধ করিনি যে এভাবে শোকজ করতে হবে

দেশজুড়ে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে জাকসুর বিক্ষোভ মিছিল