হোম > শিক্ষা > ক্যাম্পাস

৪০ মিনিট পর প্রথম ভোট পড়ল মীর মশাররফ হলে

জাকসু নির্বাচন

স্টাফ রিপোর্টার

প্রথম ভোট দিলেন মীর মশাররফ হোসেন হল সংসদের ভিপি প্রার্থী জুবায়ের আল শাবাব। ছবি: আমার দেশ

জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ঠিক সকাল ৯টায় ভোটগ্রহণের কথা থাকলেও ৪০ মিনিট পর প্রথম ভোট পড়েছে মীর মশাররফ হোসেন হলে। এতে চরম বিরক্তি প্রকাশ করেছেন ভোটাররা।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ব্যালট পেপার আসলেও প্রস্তুতিতে বিলম্ব করেন সংশ্লিষ্টরা। দুটি ব্যালট পেপার পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। পরে ব্যালট পেপার পেলে ৯টা ৪০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়। এই হলে ৪৬৪ জন ভোটার রয়েছেন, ভোটগ্রহণে রয়েছে ১০টি বুথ।

দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে প্রথম ভোট প্রদান করেন ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও মীর মশাররফ হোসেন হলের ভিপি প্রার্থী জুবায়ের আল শাবাব। এ সময় বিরক্তি প্রকাশ করেন।

হল প্রাধ্যক্ষ মো. মাহমুদুর রহমান আমার দেশকে বলেন, 'ব্যালট পেপার দেরিতে আসায় ও দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় সবকিছু গোছাতে কিছুটা সময় লাগছে। আস্তে আস্তে চালু হয়ে যাবে।'

পরে এই কেন্দ্রে ভোট দেন ছাত্রদল ভিপি প্রার্থী শেখ মো. সাদি হাসান। ভোট দিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, গতকাল রাত থেকে যা হয়েছে ক্যাম্পাসে, তা সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করবে।

একই কেন্দ্রে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিবেরও ভোট দেয়ার কথা রয়েছে।

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ