হোম > শিক্ষা > ক্যাম্পাস

ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় জবির বিএনসিসি-রেঞ্জার-রোভাররা

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবিতে) অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তায় সেবা দান করছেন বিশ্ববিদ্যালয়টির বিএনসিসি, রেঞ্জার ও রোভার স্বেচ্ছাসেবকেরা। শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষ খুঁজে দেওয়া, এমনকি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কক্ষে পৌঁছে দেওয়া—সব ক্ষেত্রেই তারা সেবাদান করে সহযোগিতা করছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় কাজ করছেন তারা।

সরেজমিনে দেখা গেছে, পরীক্ষার দিন সকাল থেকেই স্বেচ্ছাসেবীরা পরীক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন। তারা পরীক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দেওয়া, দিকনির্দেশনা প্রদান, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রয়োজনীয় তথ্য সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তার কাজেও তারা সক্রিয় ভূমিকা পালন করেন।

বিএনসিসি ও রোভার রেঞ্জার্স সদস্যরা জানিয়েছেন, তাদের সুশৃঙ্খল ও দায়িত্বশীল কর্মকাণ্ডের ফলে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকেরাও স্বেচ্ছাসেবীদের আন্তরিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন।

এসআর

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

চাঁবিপ্রবিতে পিএস টু ভিসি পদে নিয়োগে স্থগিতাদেশ

চিকিৎসা শিক্ষায় আলো ছড়াচ্ছে কক্সবাজার মেডিকেল কলেজ

ভিসিসহ জবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা শাখা ছাত্রদলের

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে মারধর, নেপথ্যে কী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে দুই শিক্ষার্থীর চাঁদা দাবি

ঢাবি শাখার কমিটি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঈদের ছুটি পর্যন্ত ঢাবির ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা

জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ইউট্যাবের