হোম > শিক্ষা > ক্যাম্পাস

জকসুর নীতিমালা নিয়ে দ্বিধায় জবি প্রশাসন

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ঘনিয়ে এলেও এখনো চূড়ান্ত নীতিমালা পাস হয়নি। কবে নাগাদ নীতিমালা অনুমোদিত হবে—এ নিয়েও কোনো স্পষ্ট বক্তব্য দিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে আলোচনা হলেও বৈঠক শেষে কোনো নির্দিষ্ট নির্দেশনা পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও এ বিষয়ে পরিষ্কার করে কিছু জানাতে পারেননি।

জানা গেছে, আজ সকালে জকসু নির্বাচন–২০২৫ উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও আইন–শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। এতে জকসুর নির্বাচন সময়ে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, সিসিটিভি স্থাপন, নারী নিরাপত্তা, রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ বজায় রাখা ও অপপ্রচার রোধে সচেতনতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাত কার্যদিবসের কথা বললেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এরকম কোন স্পষ্ট বার্তা দেননি৷ প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “আমরা আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং সম্পন্ন করেছি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপি, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আশা করছি এক সপ্তাহের মধ্যেই নীতিমালা পাস হবে। রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, শিগগিরই হাতে পাবো।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “সবকিছু ইতিবাচকভাবে এগোচ্ছে। ইনশাআল্লাহ নিয়ম মেনে জকসু নির্বাচন হবে, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সহযোগিতায়।”

জকসু নীতিমালা কবে পাস হবে —জানতে চাইলে তিনি বলেন, “এটা তো আমি বলতে পারবো না। এই সংবিধি নিয়ে তো আলোচনা হয়নি। আলোচনা হইছে আমরা কিভাবে এটা কনডাক্ট করবো। তবে একটু আলোচনায় এসেছে, যত দ্রুত সম্ভব এটা হয়ে আসবে। '

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার