হোম > শিক্ষা > ক্যাম্পাস

উত্তরায় ঢাবির বাসে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

ঢাবি সংবাদদাতা

রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে গত মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষণিকা বাসে হামলার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তবে, তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতদের পরিচয় এখনই প্রকাশ করবেন না বলে জানিয়েছে পুলিশ। হামলায় বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে তারা। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এর আগে, গত রোববার উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিআরটিসির চাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়। সেই ঘটনায় ওখানে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছিলো শিক্ষার্থীরা। সেখান থেকে কিছু শিক্ষার্থী ও বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে হামলা ও ভাঙচুর চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, আহতদের সুচিকিৎসা ও অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। পরে ঢাকা মেট্রোপলিটিন পুলিশের (ডিএমপি) সঙ্গেও কথা বলেন তিনি।

ঘটনার পর অভিযোগ জানাতে রাতে উত্তরার পশ্চিম থানায় যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন উপাচার্য। অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের অনুরোধ জানান তিনি।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে