হোম > শিক্ষা > ক্যাম্পাস

সাংবাদিক শামছুলের বিরুদ্ধে জিডি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, রাবি

সাংবাদিক শামছুল ইসলামের বিরুদ্ধে নেত্রকোণার সাবেক ডিসি বনানী বিশ্বাসের উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক জিডি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকেরা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন করেন তাঁরা।

এ সময় রাবি প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন বলেন, সাংবাদিকতাকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বা সমাজের দর্পণ। কিন্তু বারবার আমাদেরকে সাংবাদিকদের দাবি নিয়ে প্যারিস রোডে বা ঢাকা প্রেসক্লাবের সামনে দাঁড়াতে হচ্ছে। আমাদের দেশে যদি সাংবাদিকদের নিরাপত্তা না থাকে তাহলে জনগণের নিরাপত্তা কোথায়? পূর্বের ফ্যাসিস্টরা সাংবাদিকদের কার্যক্রম বন্ধ রাখতে চেয়েছে।

তিনি আরও বলেন, নেত্রকোণার সাবেক ডিসির বিরুদ্ধে যে অভিযোগ, তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। কিন্তু তাকে শুধুমাত্র অপসারণ করা হয়েছে। একজন দুর্নীতিবাজ আমলাকে বহিষ্কার না করে সরাসরি অপসারণ নব্য ফ্যাসিস্টের লক্ষণ। তিনি দুই-চার বছর পর আবারো বড় পদে বহাল হবেন না, তার নিশ্চয়তা নেই।

রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ডালিম হোসেন শান্ত বলেন, সাংবাদিক শামছুর ইসলাম ছাত্র জীবনে এই বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করতেন। আমরা তার সাহসিকতা দেখেছি এবং জানি। তৎকালীন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অস্ত্রের ঝনঝানির বিরুদ্ধে তিনি রিপোর্ট করে লাঞ্ছিত হয়েছিলেন। নেত্রকোণার তৎকালীন ডিসি বনানী বিশ্বাসের বিরুদ্ধে তিনি একটি রিপোর্ট করেছিলেন। যেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে তাকে সেখান থেকে অপসারণ করা হয়।

তিনি আরও বলেন, রাগ-ক্ষোভ থেকেই দমন নিপীড়নের অংশ হিসেবে সাংবাদিক শামছুর ইসলামের উপরে রমনা থানায় যে জিডি করা হয়েছে আমরা তার দ্রুত প্রত্যাহার দাবি করছি। আমরা কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের দুর্নীতি বা ভয়ের কাছে মাথা নত করবো না। আমরা এখান থেকে দাবি জানাতে চাই অতি দ্রুত বনানী বিশ্বাসের বিরুদ্ধে যেই অভিযোগগুলো রয়েছে সেগুলো তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যত দ্রুত সম্ভব রমনা থানার সেই জিডি প্রত্যাহার করতে হবে এবং তাকে আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রাবি সাংবাদিক সমিতি, রাবি রিপোর্টার্স ইউনিটিসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত অন্যান্য সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে নয়াদিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক শামছুল ইসলামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নেত্রকোণার সাবেক জেলা প্রশাসক (ডিসি) বনানী বিশ্বাস। গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। তিনি বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ৫ নভেম্বর রাজধানীর রমনা মডেল থানায় তিনি জিডি করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার