হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে ওমেন্স হেলথ ক্যাম্প আগামীকাল

আতিকুর রহমান নগরী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে আগামীকাল (২৫ সেপ্টেম্বর) সকাল ৯.০০টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন চত্বরে ওমেন্স হেলথ ক্যাম্প (খুলে বলো ক্যাম্পেইন) অনুষ্ঠিত হবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দুইজন গাইনী বিশেষজ্ঞ নারী চিকিৎসক এই ক্যাম্পে উপস্থিত থাকবেন। ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উদযাপন উপলক্ষে নুভিস্তা ফার্মাসিউটিক্যালস-এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগ ও ফার্মেসী অনুষদ এই ক্যাম্প আয়োজন করেছে।

ওমেন্স হেলথ ক্যাম্পে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ইরেগুলার সাইকেল, একনি ও হিরসুটিজম, এন্ডোমেট্রিওসিস, আয়রন ও ভিটামিন ডি ঘাটতি, থাইরয়েড জনিত সমস্যা, স্তন ও জরায়ু ক্যান্সার এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রীর জন্য এই ক্যাম্প উন্মুক্ত থাকবে। নির্ধারিত সময়ে ক্যাম্পে উপস্থিত হয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ