হোম > শিক্ষা > ক্যাম্পাস

নিয়োগ পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা, ভয়ে পালালেন পরীক্ষার্থী

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি নিয়োগ পরীক্ষায় নকলের সময় হাতেনাতে ধরা পড়েন এক পরীক্ষার্থী। তবে ভয়ে তিনি দৌড়ে কক্ষ থেকে পালিয়ে যান।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই পরীক্ষার্থীর নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বর্তমানে চবি ফাইন্যান্স বিভাগে নিম্নমান সহকারী হিসেবে কর্মরত। এদিন ওশানোগ্রাফি বিভাগের সেকশন অফিসার পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৬৯ জন পরীক্ষার্থী অংশ নেন।

পরীক্ষা শুরুর আধঘণ্টা পর মোবাইল ফোন ব্যবহার করে উত্তর লিখতে দেখা যায় রফিকুলকে। বিষয়টি নজরে আসলে হল পরিদর্শক ডেপুটি রেজিস্ট্রার আইরিন পারভিন ও সহকারী রেজিস্ট্রার মইনুল হোসেন তাকে নকলের সময় হাতেনাতে ধরে ফেলেন। এ সময় মোবাইল রেখে কক্ষ থেকে পালিয়ে যান তিনি।

পরে তার মোবাইল ফোন, পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র জব্দ করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ‘নিয়োগ পরীক্ষায় নকল করতে গিয়ে আমাদের এক কর্মচারী ধরা পড়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

সন্ত্রাসবিরোধী মামলার আসামি ঢাবি শিক্ষক জামাল উদ্দীন গ্রেপ্তার

শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির এগিয়ে যাচ্ছে: সিবগাতুল্লাহ

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

চাঁবিপ্রবিতে পিএস টু ভিসি পদে নিয়োগে স্থগিতাদেশ

চিকিৎসা শিক্ষায় আলো ছড়াচ্ছে কক্সবাজার মেডিকেল কলেজ

ভিসিসহ জবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা শাখা ছাত্রদলের

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে মারধর, নেপথ্যে কী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে দুই শিক্ষার্থীর চাঁদা দাবি

ঢাবি শাখার কমিটি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ