হোম > শিক্ষা > ক্যাম্পাস

শিবিরসহ ৫০ সংগঠনের প্রতিনিধিদের নিয়ে চবি ছাত্রদল নেতার ইফতার

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রশিবির, সাংবাদিক সমিতি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ প্রায় ৫০টি সংগঠনের প্রতিনিধির জন্য ইফতার মাহফিলের আয়োজন করেছেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মাহফিলে কেন্দ্রীয় ও হল সংসদ, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র মজলিস, ছাত্র ফেডারেশনসহ প্রায় ২০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী বলেন, “শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে যেসব ছাত্র, সাংবাদিক সমিতি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কাজ করে, তাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রতি ও ঐক্য বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।”

ছাত্রশিবির সোহরাওয়ার্দী হল শাখার সভাপতি ও হল সংসদের ভিপি আবরার ফারাবী বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে নিয়ে ইফতার আয়োজন সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে ক্যাম্পাসে সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়বে।”

চবি সাংবাদিক সমিতির সভাপতি রেফায়েত উল্যাহ রুপক মন্তব্য করেন, “বিভিন্ন ছাত্র সংগঠনকে এক ছাতার নিচে আনার কাজটি মূলত করেছেন জালাল সিদ্দিকী। তার এই ইতিবাচক উদ্যোগ ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি শক্তিশালী করবে।”

ট্রাম্পকে নিয়ে খেলছে ইরান: সাবেক মার্কিন দূত

বাংলাদেশের সাথে বন্ধুত্ব আরো দৃঢ় করতে চায় ভারত

কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে গৃহবধূকে খুন, আহত ২

মোহনগঞ্জের রিক্তামনি আন্তর্জাতিক যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন

মুজিব হত্যার আগে কেমন ছিল বাংলাদেশ

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে গোল্ডেন এ প্লাস পেল ছায়েম

দেশের বিদ্যমান ক্রীড়া অবকাঠামো স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর: ক্রীড়া প্রতিমন্ত্রী

সাংবাদিক দেখলেই দরজা বন্ধ করে দেন কুমিল্লার ডিসি

মার্কিন বাহিনীকে নতজানু হতে বাধ্য করেছে ইরান: আইআরজিসি

স্টাম্পে বল লেগেও বেঁচে গেলেন গ্রিন!