হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাবিতে পাঁচ দোকানে অভিযান চালিয়ে ৪৮ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং রাকসুর সম্মিলিত অভিযানে ক্যাম্পাসের বিভিন্ন দোকানে খাবার মনিটরিং করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ, চারুকলা অনুষদ এবং ক্যাম্পাসের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

অস্বাস্থ্যকর তেল ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে মোট ৫টি দোকানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সিলসিলা হোটেলকে ৩০ হাজার টাকা, চারু আড্ডাকে ৭ হাজার টাকা, আলমগীর হোটেলকে ৫ হাজার টাকা, শফিকুল হোটেলকে ৩ হাজার টাকা এবং আল আমিন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন রাজশাহী ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে ইলাহি, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধিরা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও রাকসুর সদস্যরা।

অভিযান প্রসঙ্গে রাজশাহী ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে ইলাহি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও কৃষি অনুষদ, সিলসিলা এলাকা ও পরিবহন চত্বরে বাজার মনিটরিং করা হয়েছে। যেখানে আইনের ব্যত্যয় পাওয়া গেছে, তাদের আর্থিক দণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছেন পরবর্তীতে এমন ভুল করবেন না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সঙ্গে নিয়ে সামনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।’

রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতেই আজকের অভিযান চালানো হয়েছে। এর আগে আমরা দোকানগুলোকে সতর্ক করেছিলাম। নিয়ম ভঙ্গ করায় কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে তারা সতর্ক না হলে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার